অ্যান্ড্রয়েড ১৫ আপডেটে একাধিক নিরাপত্তা ফিচার
অক্টোবর মাসে অ্যান্ড্রয়েড ১৫ ভার্সন আপডেট করার পরিকল্পনা করেছে গুগল। যদিও এ বিষয়ে কোম্পানিটির পক্ষ থেকে নির্দিষ্ট সময় জানানো হয়নি। বরং পাবলিক রিলিজের আগে অ্যান্ড্রয়েড ১৫-এর স্টেবিলিটি উন্নত করার জন্য কাজ করছে প্রযুক্তি জায়ান্টটি।
সূত্র জানিয়েছে, অ্যান্ড্রয়েড ১৫ আপডেটে ব্যবহারকারীদের নিরাপত্তা ও গোপনীয়তা রক্ষায় একাধিক নতুন ফিচার আসছে। চলুন দেখে নেয়া যাক ফিচারগুলো:
প্রাইভেট স্পেস
এটি একটি সুরক্ষিত স্থান যা ব্যাহারকারীদের সংবেদনশীল অ্যাপগুলোকে আলাদা রাখতে সহায়তা করবে এবং বাড়তি সিকিরিউরিটির মাধ্যমে সুরক্ষিত রাখবে।
থেফট ডিটেকশন লক
ফোন চুরি হলে এই ফিচারটি এআই ব্যবহার করে সেটি শনাক্ত করে দ্রুত লক করে দেবে, যাতে ব্যক্তিগত তথ্য সুরক্ষিত থাকে।
রিয়েল-টাইম ফ্রড প্রটেকশন
গুগল প্লে প্রোটেক্টের মাধ্যমে ম্যালিশিয়াস অ্যাপ শনাক্ত করে তাৎক্ষণিক প্রতিরোধের ব্যবস্থা করবে।
ডিবিটেক/বিএমটি







